ভারত ভ্রমণে ভিসা পেতে যা করতে হবে:-
================================
কথিত আছে এক ভারত পুরোটা ঘুরে দেখলেই নাকি পৃথিবীর সব মহাদেশ ঘোরার আমেজ পাওয়া যায়।
ইতিহাস আর ঐতিহ্যের সম্মিলনসহ দেশটিতে রয়েছে অসংখ্য মোহনীয় পর্যটন স্পট।
সাধ ও সাধ্যের মধ্যেই দেখতে পারবেন নদী, সমুদ্র, পাহাড় আর মরুভূমির নজর
কাড়া দৃশ্য। সেই সঙ্গে ভারত অধ্যুষিত ভূস্বর্গ কাষ্মিরও।
পর্যটকদের জন্য ঘোরাঘুরি’র এবারের আয়োজন ‘ভারত ভ্রমন’।
এই পর্বে ভারতীয় ভিসা সংক্রন্ত তথ্য উপস্থাপন করা হলো।
আবেদনের আগে:
----------------------
ভারতীয় ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হয়। ভিসা আবেদনের বেশ কিছু তথ্য
www.ivacbd .com সাইটে পাওয়া যাবে। এ ছাড়া www.hcidhaka .org ওয়েব সাইটের
বাম পাশে ‘Guidelines for filling Online Visa Application Form’ এবং FAQ
on Online Visa বিভাগে ক্লিক করে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন
আগ্রহীরা।
আবেদন প্রক্রিয়া:
-----------------------
প্রথমে
https://indianvisa-bangladesh.nic.in/visa/Registration ঠিকানায় প্রবেশ করলেই একটি আবেদন ফরম আসবে। প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে।
এরপর সয়ংক্রিয়ভাবে আরো দুটি ফরম আসবে। একইভাবে ফরম দুটি পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে।
এখানে বলে রাখা ভালো, অনলাইনে ফরম পূরণের পাসপোর্ট অনুযায়ী যাবতীয় তথ্য
এবং কোনো ধরনের ভিসা (ট্যুরিস্ট, মেডিকেল কিংবা ব্যবসা) কতদিনের ভিসা, কোন
রুটে যাবেন, ইন্ডিয়ান একজনের রেফারেন্স এবং হোটেলের তথ্য পূরণ করতে হবে।
ফরমটি সঠিকভাবে পূরণ করার পর উপরে থাকা অস্থায়ী আইডি নম্বরটি অবশ্যই
সংরক্ষণ করতে হবে এবং ফরম পূরণ হলে একটি ফাইল নম্বর দেওয়া হবে। যা দিয়ে
পরবর্তী প্রসেসিং যেমন ফাইলটি প্রিন্ট করতে কাজে লাগবে।
এই কাজগুলো
খুব সহজ কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হবে ভারতীয় হাইকমিশনে
অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেতে। কারণ সাধারণত চাইলেই এই তারিখ পাওয়া যায় না।
আমাদের ভুল থাকতে পারে । প্রয়োজনে এডিট করা হবে । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
সংরক্ষিত অস্থায়ী আইডি নম্বর, ফাইল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেতে বারবার চেষ্টা করতে হবে।
অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়ার পর পূরণ করা ফাইলটি প্রিন্ট করে অন্যান্য
প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্দিষ্ট তারিখে ভিসা অফিসে যোগাযোগ করতে হবে।
ভিসার জন্য ঢাকার ভারতীয় হাইকমিশন, রাজশাহী ও চট্টগ্রামে ভারতীয় সহকারী
হাইকমিশনের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) আবেদন জমা দিতে
হবে।
– ঘোরাঘুরি ডট কম
যে বিষয়গুলো মনে রাখতে হবে:
--------------------------------------------------------------------------------------------------------------
১. আবেদনের তারিখে পাসপোর্টের মেয়াদ ছয় মাস বা তার বেশি থাকতে হবে ।
সঠিক নিয়মে ফর্ম পূরন করতে হবে । আপনার ফর্ম পূরনের সময় একটি তারিখ জানতে
চাইবে আপনি কবে ভিসা ফর্ম জমা দিবেন । আপনার সুবিধা মত তারিখ নির্বাচন করুন
।
২. ব্যাংক থেকে ১৫০ ডলার কিংবা তার বেশী পাসপোর্ট এ এন্ডোস করা
থাকতে হবে। সাথে সার্টিফিকেট নিতে ভুলবেন না । যদি ডলার এন্ডোস না করেন তবে
আপনার গত তিন মাসের ব্যাংক এস্টেটম্যান্ট জমা দিতে হবে। ব্যাংকে কমপক্ষে
২০০০০/= ( বিশ হাজার টাকা ) সমাপনী ব্যালেন্স রেখে ষ্ট্যাটমেন্ট জমা দিবে ।
৩. নাগরিকত্ব সার্টিফিকেট বা ন্যশনাল আইডি কার্ডের ফটোকপি নিবেন । যদি
স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসের আইডি থাকে তাও ফটোকপি জমা দিবেন ।
(একটা মূল কপি নিয়ে যাবেন যদি লাগে তারা নিবে । কাজ শেষে ফেরত দিবে ।)
৪. আপনি কি করেন তা প্রমানের জন্য যে কোন সার্টিফিকেট নিবেন (ব্যবসা হলে
আপনার ট্রেড লাইসন্সের ফটোকপি কিংবা চাকুরী করলে যথাযত পক্ষের থেকে লেটার
নিতে হবে। উভয়ক্ষেত্রে ভিজিটিং কার্ড নিবেন) । অফিস থেকে ছুটি মঞ্জুরের
অনুমতিপত্র ও জমা দিতে হবে ।
৫. কমিশনার বা চেয়ারম্যানের সনদপত্র
হলে চলবে । যে বাড়ির ঠিকানা আপনার পার্সপোটে উল্লেখ করা আছে সেই বাড়ির
বিদ্যুৎ, পানি, ফোন, গ্যাস বিলের ফটোকপি জমা দিন । একটা মূল কপি নিয়ে যাবেন
যদি লাগে তারা নিবে । কাজ শেষে ফেরত দিবে ।
৬. ট্যুরিষ্ট ভিসা ৬
মাস থেকে ১ বছরের জন্য প্রদান করা হয় । এটার মেয়াদ কোন ভাবেই বাড়ানো যায় না
। তবে সিনিয়র সিটিজেনদের জন্য আবেদনের প্রেক্ষিতে ৫ বছরের ট্যুরিস্ট ভিসা
প্রদান করা হতে পারে।
৭. চিকিৎসা সংক্রান্ত ভিসার জন্য যেতে হলে
ডাক্তারের নাম , ভিজিটিং কার্ড, এপয়েন্টম্যান ডেট, রুগীর সকল কাগজপত্র,
বাংলাদেশের ডাক্তারের রের্ফাড এর কাগজ জমা দিতে হবে । চিকিৎসা সংক্রান্ত
ভিসার মেয়াদ বাড়ানো যায় ।
৮. অফিসিয়াল আমন্ত্রন পেলে সেই আমন্ত্রন পত্রে কপি জমা দিতে হবে ।
৯. ট্রানজিট ভিসার ক্ষেত্রে নেপাল বা ভুটানের ভিসা আগে নেয়াটা ভাল । সে
ক্ষেত্রে আপনি ৭২ (বাহাত্তর ঘন্টা) ভারতে অবস্থানের সুযোগ পাবেন ।
১০. ভিসা ফি-৬০০/= ( চারশত টাকা মাত্র )
১১. ভিসা ফর্ম জমা নেয়ার সময় সকাল ৮টা থেকে বেলা ১১টা ( সময় পরির্বতন করা হয় )
১২. পার্সপোট ফেরত দেয়ার সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা (সময় পরির্বতন করা হয় )
১৩. ভিসা সেন্টারে ফোন ব্যবহার নিষেধ । ভিসা সেন্টারে বড় কোন ব্যাগ সাথে রাখা যাবে না ।
১৪. ছবির মাপ ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি হতে হবে, বেশী পুরানো হলে চলবে না। বর্তমান চোহারা ফুটে উঠতে হবে !
কমপক্ষে বিশ দিন আগে ভিসার জন্য আবেদন করা ভাল ।
বাংলাদেশীদের যেই যেই ক্যাটাগরিতে ভারতীয় ভিসা দেয়া হয় :
---------------------------------------------------------------------------
১. বিজনেস ভিসা
২. সিঙ্গেল এন্টি ভিসা
৩. সিঙ্গেল এন্টি ট্র্যানজিট ভিসা
৪. ডাবল এন্টি ট্র্যানজিট ভিসা
৫. মেডিক্যাল / মেডিক্যাল এটেডডেন্ট
৬. সাংবাদিক
৭. ষ্টুডেন্ট
৮. রির্সাচ ভিসা
৯. কনফারেন্স
১০. এম্পমেন্ট ভিসা
১১. ট্রেনিং
এই ঠিকানা গুলোতে ভিসা ফর্ম জমা নেয়া হয় :
-------------------------------------------------------------------------------------
This Are Indian Visa Application Center ( IVAC) in Bangladesh
1. IVAC, Gulshan. Dhaka
House # 12, Road # 137,
Gulshan-1 Dhaka -1212,
Bangladesh.
Tel: 00-88-02-9893006, 8833632
Fax: 00-88-02-9863229
Email: info@ivacbd.com
Website: www.ivacbd .com
2. IVAC, Motijil .Dhaka
State Bank of India
Shadharon Bima Bhaban, 24-25, Dilkusha C/A,
Tel: +88-02-9553371, 9554251
Fax: +88-02-9563991
Email: info@ivacbd.com
Website: www.ivacbd .com
3. IVAC, Chittagong
State Bank of India
2111, Zakir Hossain Road, Habib Lane, Opposite Holy Crescent
Hospital, Chittaghong
Tel : 00-88 -031-2551100
Fax: 00-88-031-2524492
E-mail : ivacctg@colbd.com
Website : www.ivacbd .com
4. IVAC, Sylhet
State Bank of India
Rahim Tower, Subhanighat Biswa Road,
Sylhet 3100, Bangladesh.
Tel: 00-88-0821 - 719273
Fax: 00-88-0821-719932
E-mail: info@ivacbd.com
Website :
www.ivacbd.com
5. Asst. High Commission of India, Rajshahi
284/II, Housing Estate Sopura,
Upashahar, Rajshahi
Telephone No- 00-88-0721-861213/211/215
Fax No : 00-88-0721-861212
E-mail: hoc.rajshahi@mea.gov.in
নিচের ঠিকানা গুলো হাইকমিশনের অফিস । এখনে ভিসা ফর্ম জমা নেয়া হয় না ।
This Are Office of High Commission of India, Bangladesh :
1. High Commission of India,Dhaka
“ Lake View ”
House # 12, Road # 137,
Gulshan-1 Dhaka -1212,
Bangladesh.
Tel: 00-88-02-9893006, 8833632
Fax: 00-88-02-9863229
Email: info@ivacbd.com
Website:
www.ivacbd.com
2. Asst. High Commission of India, Chittagong
Postal Address: Habib Lane, 2111, Zakir Hossain Road,
Khulshi, Chittagong.
E-mail: ahc@bbts.net
Website:
www.ahcictg.net Telephone no.: 0088-031-654201, 654148
Fax no.: 0088-031-654147
3. Asst. High Commission of India, Rajshahi
284/II, Housing Estate Sopura,
Upashahar, Rajshahi
Telephone No- 00-88-0721-861213/211/215
Fax No : 00-88-0721-861212
E-mail: hoc.rajshahi@mea.gov.in
কার্টেসী: ভ্রমণ বাংলাদেশ।
** পোস্ট এবং তথ্যগুলো আপনার কাজে লাগলে বন্ধুদেরও শেয়ার করুন।