রাজধানী : কুয়ালালামপুর
ভাষা: বাহাসা, মালয়, ইংরেজি, চীনা, ভারতীয় উপভাষা, থাই
মুদ্রা : রিঙ্গীত (MYR)
মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কেন্দ্রে,থাইল্যান্ডের সরাসরি দক্ষিণে এবং সিঙ্গাপুরের উত্তরে অবস্থিত একটি শান্তিপূর্ণ, আধুনিক, বহু জাতিগত এবং আকর্ষনীয় দেশ। মালয়েশিয়ার ইতিহাসের শুরু থেকেই, মালয়েশিয়া সংকর এবং সংস্কৃতিক মিলনের ভূমি।
সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণিকুল মালয়েশিয়াকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটক গন্তব্যস্থলগুলির মধ্যে একটি করে তুলেছে। মালয়েশিয়া প্রকৃতি এবং প্রভাবশালী সাংস্কৃতিক মূল্যবোধ সমৃদ্ধ আধুনিকতার নিখুঁত মিশ্রনের একটি নিদর্শন। মালয়েশিয়ার রাষ্ট্র ধর্ম ইসলাম।
মালয়েশিয়ার রান্না পার্শ্ববর্তী অঞ্চলের দ্বারা অত্যন্ত প্রভাবিত । এটা চীনা, ভারতীয়, থাই, মালয় রান্নার মিশ্রণ এবং এদের মত। ডিসগুলো মূল খাবারের অনুরূপ নয়। চাল এবং মরিচ অনেক খাবারের একটি প্রধান অংশ।
ক্রান্তীয় জলবায়ুর মালয়েশিয়ায় সারা বছরের গড় তাপমাত্রা ২৭ ডিগ্রী। মালয়েশিয়ায় বছরে দুইটি মৌসুমী বায়ু প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তরপশ্চিম মৌসুমী বায়ু।
মালয়েশিয়ার জিডিপি এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ , এবং এটি বিশ্বের ২৯তম অর্থনীতির দেশ। গত দুই দশকে মালয়েশিয়া একটি নতুন আন্তর্জাতিক ব্যবসায়িক হাব এবং অনেক উন্নয়নশীল দেশের জন্য একটি আদর্শ মডেল হিসেবে গড়ে উঠেছে।
মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ শব্দভান্ডার
বাহাসা মালয়েশিয়া মালয়েশিয়ার সরকারী ভাষা। ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে এবং স্কুল ও কলেজে পড়ালেখায় ব্যবহৃত হয়। সাধারণত মালয়েশিয়ার বেশিরভাগ অংশের মানুষ ইংরেজিতে কথা বলে, লিখে ও বোঝে।
মালয় ভাষায় স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করতে সাধারণ কিছু শব্দভান্ডার :
• তোমাকে ধন্যবাদ –তেরিমা কাশিহ
• স্বাগতম- মেনগালু-আলুকান
• সাহায্য- মেমবান্তু
• টাকা- ওয়াং
• ভাড়া করা চালক- পেমামদু
• সুন্দর- ইন্দাহ্
• বিদায়- সেলামাত টিনগ্গাল
• মিস্টার- তুয়ান
• খাওয়া- মাকান
• পুলিশ- পুলিস
• চাওয়া- মাহু
• দয়া করে- সিলা
এছাড়াও ইন্দোনেশিয়া, ব্রুনেই এবং সিঙ্গাপুরে মালয় ভাষায় কথা বলে । প্রতিবেশী অঞ্চলে প্রায় ৪0 মিলিয়ন মানুষ এ ভাষায় কথা বলে । বিদেশে স্থানীয় মানুষদের সাথে যোগাযোগ করতে আঞ্চলিক শব্দভান্ডার ব্যবহার করাটা সবসময়ই স্পেশ্যাল।যাইহোক, ইংরেজি মালয়েশিয়ায় একটি বহুল প্রচলিত কথ্য ভাষা , তাই আপনি তাদের কোন শব্দভান্ডারের জ্ঞান ছাড়াই চলতে পারবেন।
No comments:
Post a Comment