Friday, July 7, 2017

ভারতে যাতায়াত আরো সহজ হলো

বাংলাদেশিদের পর্যটকদের জন্য ভারতে যাতায়াত আরো সহজ করা হয়েছে। এখন ভারতের যে কোন স্থলবন্দর সীমান্ত দিয়ে প্রবেশের অনুমতি থাকলে বাংলাদেশিরা ভারতের যে কোন আন্তর্জাতিক বিমানবন্দর, হরিদাসপুর (বেনাপোল)অথবা গেদে(দর্শনা) স্থলবন্দর দিয়ে আসা-যাওয়া করতে পারবেন।

গতকাল সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, ২৪টি আন্তর্জাতিক বিমান বন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশী নাগরিকদের ভিসায় প্রবেশ/প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে। আন্তর্জাতিক বিমান বন্দরগুলির মধ্যে রয়েছে আহমেদাবাদ, আমৌসি (লখনউ),বারণসী, ব্যাঙ্গালোর, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লী, গয়া, গুয়াহাটি,হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা এবং চন্ডীগড়।
এই নির্দেশনার ফলে বাংলাদেশিরা বুড়িমারি(চেংড়াবান্ধা), আখাউড়া(আগরতলা), তামাবিল(ডাউকি) বা অনান্য স্থলবন্দরের ভিসা থাকলে যে কোন বিমানবন্দর এবং বেনাপোল(হরিদাসপুর) ও মৈত্রী রেলে করে দর্শনা (গেদে) স্থল বন্দর দিয়ে ভারতে আসা যাওয়া করতে পারবেন।
বাংলাদেশ ও ভারতের সীমান্তে স্থলবন্দর আছে ৩২টি। নতুন এই সিদ্ধান্তের ফলে এর মধ্যে যে কোনো একটি স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া-আসার ভিসা থাকলে তিনি ভারতের যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর(বেনাপোল) বা গেদে (দর্শনা)স্থলবন্দর দিয়েও যাওয়া আসা করতে পারবেন, সেজন্য আলাদা করে অনুমতি নিতে হবে না।

No comments:

Post a Comment